এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের শিলাবতী নদীতে মরণঝাঁপ যুবকের

Published on: June 6, 2023 । 9:19 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালে বিদ্যাসাগর সেতু থেকে শিলাবতী নদীতে ঝাঁপ এক যুবকের। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য শহরে। যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ ও সিভিল ডিফেন্স।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

 

আজ ৬ জুন মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের শিলাবতী নদীর উপর বিদ্যাসাগর সেতুতে। প্রশাসন ও পরিবার সূত্রে জানাযাচ্ছে, যুবকের নাম বছর ২৪ এর আকাশ বর্মা, বাড়ি খড়গপুরে। ঘাটাল পৌরসভার ১৬ নং ওয়ার্ড ইটভাটা এলাকায় ওই যুবকের ভাই পাতাল বর্মার শ্বশুর বাড়ি। ভাই কর্মসূত্রে ঘাটালে থাকেন। ভাইয়ের সাথে সেখানেই থাকতেন ওই যুবক। ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ,যুবকের সন্ধানে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা খোঁজ চালাচ্ছে। তবে কি কারণে সেতু থেকে হটাৎ নদীতে ঝাঁপ দিল ওই যুবক তা এখনও স্পষ্ট নয়।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।