এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সমাজকর্মী শেখ ইসরাইলের ৮৭তম জন্ম দিবস পালিত হল

Published on: March 9, 2024 । 7:20 PM

দেবযানী পাত্র, স্থানীয় সংবাদ, ঘাটাল:  প্রয়াত সমাজকর্মী ও কবি শেখ ইসরাইলের ৮৭তম জন্মদিবস [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]পালিত হল। ৯মার্চ শনিবার  ঘাটাল ব্লকের রাধানগরের একটি বেসরকারি গেস্ট হাউসে শেখ ইসরাইল সেলিমা বেগম স্মৃতি পরিষদের মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করা হয়। তাঁর জীবনের বিস্তৃত সময় জুড়ে সাহিত্যচর্চা ও সমাজসেবা মূলক কাজে আত্মনিয়োগকে কেন্দ্র করে স্মৃতি চারণ করার পাশাপাশি  গান, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৩ এর মাধ্যমিকে ঘাটাল ব্লকে প্রথম এবং মহকুমায় দ্বিতীয় রেশমি ঘোষ  এবং  ২০২৩ এর উচ্চমাধ্যমিকে  শবরী সিংহকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও  এলাকার ছ’জন  দুঃস্থ অথচ মেধাবী ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। সেই সঙ্গে অনুষ্ঠানে ঘাটাল মহকুমার বিশিষ্ট চিত্রশিল্পী অশোক সামন্তকে সংবর্ধিত করা হয় বলে জানা গিয়েছে।
ঘাটাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক লক্ষ্মণ কর্মকার, ঘাটাল হাসপাতালের অবসরপ্রাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ তুষারকান্তি ঘোষ, চন্দ্রকোণা জিরাট হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা চন্দ্রকোণার প্রাক্তন বিধায়ক গুরুপদ দত্ত, সাহিত্যকর্মী  তারাপদ বিশুই, শান্তি পাহাড়ি, অমিয় সাঁতরা,  সুকান্ত সিংহ, তপনজ্যোতি মাজি, গুরুপদ মুখোপাধ্যায়, মধুবসন্ত ঘোষ, তপতী ঘোষ  প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে উঠেছিল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি