এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হাত ধরে হিঁচকে টান, তাতেই বাঁচল একটি প্রাণ: রাখে হরি মারে কে?

Published on: July 29, 2024 । 8:51 PM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মন দিয়ে রান্না করছেন সহায়িকা। খাবার বিলি হবে পাঁচ মিনিটের মধ্যেই। তাই শিশু প্রসূতিদের কলরবে সে সময় গমগম করছে চন্দ্রকোণা ১ ব্লকের পুড়শুড়ি ৬৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র।

সহায়িকা কাকলি ঘোষ রান্না করবার সময় পিছনে লকলকে ফণা উঁচিয়ে দাঁড়িয়েছে প্রকাণ্ড এক গোখুরো। ছোবল তাক করেছে সহায়িকার মাথা লক্ষ্য করে। হঠাৎ চিৎকার করে উঠলেন খাবার আনতে আসা এক প্রসূতি, ‘দিদি উঠে আসুন, সাপ ফণা তুলেছে,। বাচ্চাদের কলরবে সে কথা শুনতেই পাননি ওই সহায়িকা।

শুনতে পেলেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মমতাজ বেগম। কাকলিদেবীর মাথা তাক করে লকলকে ফণা উঁচিয়ে গোখুরো তখন তার নিশানা তাক করছে লক্ষস্থির রেখে।

জাস্ট ছোবল দেওয়ার মুহূর্তে কাকলিদেবীকে হিঁচটে টান মেরে সরিয়ে নিলেন মমতাজ বেগম। সাপের ছোবল এসে পড়ল কাকলিদেবীর শাড়িতে। চোখের সামনে এমন দৃশ্য দেখে ভয়ে আত্মারাম খাঁচাছাড়া খাবার আনতে আসা উপভোক্তাদের। ভয়ে অনেকেই দূরে সরে যান। সাপটি লোকজন দেখে রান্নার জ্বালানির মধ্যে আশ্রয় নেয়। ঘাটাল মহকুমা বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের সদস্য মলয় ঘোষ সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।