এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বন্যার সাথে ঘাটাল জুড়ে সাপের আতঙ্ক,উদ্ধার ভয়ঙ্কর সব সাপ

Published on: August 6, 2021 । 9:31 PM

নিজস্ব সংবাদদাতা: বন্যার জলে ভেসে আসছে একের পর এক বিষধর সাপ। চারিদিকে জলের মাঝে যেটুকু জেগে সেটুতেই সাপে-মানুষে সহাবস্থান। একটু অন্যমনস্ক হলেই রেহাই নেই। ঘাটাল জুড়ে একাধিক বন্যার্ত ইতিমধ্যেই সাপের কামড় খেয়ে চিকিৎসাধীন। অনেকক্ষেত্রেই বন্যাকবলিত ঘাটালবাসী আতঙ্কেই বিষধর সাপ দেখলেই মেরে ফেলছেন। তবে সময় আর সুযোগ থাকলে অনেকে আবার সাপ দেখলে এই পরিস্থিতিতেও বনদপ্তরে খবর দিচ্ছেন। উদ্ধার হচ্ছে চন্দ্রবোড়া,কেউটে,গোখূরো কালাচের মতো বিষধর সাপও। বৃহস্পতিবার এবং আজ শুক্রবার মিলে ঘাটালের প্রসাদচকের তারাপদ দাসের বাড়িতেই উদ্ধার প্রকাণ্ড ৩ গোখুরো। তারাপদ বাবু জানান,চারিদিকে জল হলেও তাদের বাড়ি এখনও জেগে। বাড়ির মধ্যে এবং বাড়ির চারপাশে দিনে রাতে দেখা মিলছে বিভিন্ন বিষধর সাপের। এই বন্যায় মানুষের মত ওরাও গৃহহারা তাই সাপ দেখলেই তিনি স্থানীয় ভিলেজ পুলিশ মারফৎ খবর দিচ্ছেন বনদপ্তরে। উদ্ধার হয়েছে একাধিক বিষধর সাপ। আজ শুক্রবার ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা নিজে তাঁর সদস্যদের নিয়ে বেরিয়েছিলেন প্লাবিত এলাকাগুলি থেকে সাপ উদ্ধারে। তিনি বলেন,আজ মোট চারটি সাপকে আমরা চন্দ্রকোণার ধামকুড়ার জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, অনেকেরই ধারণা থাকে বিভিন্ন জায়গা থেকে সাপ উদ্ধার করে আমরা সাপের বিষদাঁত তুলে দিই কিম্বা বিষ বার করে নিই। এই ধারণা সম্পূর্ণ ভুল। আমরা প্রত্যেক ক্ষেত্রেই সাপ উদ্ধার করে তাদের কোনও রকম ক্ষতি না করেই নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও