এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সাপে কাটার পর অ্যাসিড দিয়ে ক্ষত পরিষ্কার করেই চুপচাপ ছিলেন: পরের পরিণতিটা ছিল এইরকম…

Published on: July 18, 2022 । 12:35 AM

রবীন্দ্র কর্মকার:দোকানের মধ্যে কিছু একটা কামড়েছে, দেখতে না পেয়ে অ্যাসিড দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করেই নিশ্চিত ছিলেন, কিন্তু তার মাশুল যে এভাবে চোকাতে হবে বুঝতে পারেননি কৃষ্ণেন্দু দাস। নিজের সোনার দোকানের মধ্যে পায়ে কিছু একটা কামড়ে দিলে কোথাও কিছু দেখতে পাননি দাসপুর থানার কৈগেড়িয়ার বছর পঞ্চাশের কৃষ্ণেন্দু দাস। কৃষ্ণেন্দুবাবুর দোকান পাশের গ্রাম কামালপুরে। ওই অবস্থায় দোকান সেরে বাড়ি আসেন। কিন্তু পরের দিন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে বাড়ির লোকজন কৃষ্ণেন্দু বাবুকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই বোঝা যায় কৃষ্ণেন্দু বাবুকে সাপে ছোবল দিয়েছে। অবস্থার অবনতি দেখে ঘাটাল থেকে রেফার করা হয়। কলকাতার শম্ভুনাথ কলেজে গতকাল ১৬ জুলাই মৃত্যু হয় কৃষ্ণেন্দু বাবুর। পোস্টমর্টেমের পর দেহ আজ কৈগেড়িয়ায় পৌঁছোলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।এই মৃত্যু এড়ানো কি সম্ভব ছিল না? কি বললেন সর্পবিশারদ সুব্রত বুড়াই বলেন ঠিক সময়ে চিকিৎসা শুরু হলে উনি বেঁচে যেতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনি না বুঝেই দেরি করে ফেলেছেন, তাই এই মৃত্যু।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি