এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পড়ুয়া নেই, ঘাটালের একটি স্কুলকে কার্যত তুলে দেওয়া হল

Published on: August 5, 2019 । 6:48 PM

রবীন্দ্র কর্মকার: ঘাটাল ব্লকের খড়িগেড়িয়া প্রাথমিক স্কুলে একটাও ছাত্র নেই। তাই ওই স্কুলটিকে বন্ধ করে শিক্ষকদের অন্য স্কুলে স্থানীয় বদলি করে দেওয়া হল। এই প্রাথমিক বিদ্যালয়টি কয়েক বছর ধরে ১০এর নিচে পড়ুয়া সংখ্যা ছিল। চলতি শিক্ষাবর্ষের শুরুতে তা চার-পাঁচে নেমে যায়। পরে তারাও ওই স্কুল থেকে পালিয়ে অন্য স্কুলে ভর্তি হয়। ফলে জানুয়ারি থেকেই স্কুলটি পড়ুয়া শূন্য অবস্থায় চলছিল। ঘাটাল পশ্চিম চক্রের বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে বলেন, আমরা ওই ভাবেই জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করছিলাম। কিন্তু জুলাই মাস পর্যন্তও একটিও পড়ুয়া ভর্তি হয়নি। তাই দুই শিক্ষক লক্ষ্মীকান্ত হেমরম (টিআইসি) এবং আতাউল হক রহমানকে (সহ শিক্ষক) অন্য স্কুলে বদলি করে দেওয়া হয়েছে। লক্ষ্মীকান্তবাবুকে পাঠানো হয় ওই চক্রেরই কামারগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এবং আতাউলবাবুকে পাঠানো হয় ওই চক্রেরই রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে।
বর্তমানে স্কুলের ওই বিশালাকার বাড়িটি থাকলেও স্কুলে পড়ুয়া নেই, নেই শিক্ষকও নেই। তাই স্থানীয়রা বলেন, স্কুলটি তুলে দেওয়াই হল বলে মনে হচ্ছে। যদিও শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, কখনও যদি ওই স্কুলে পড়ুয়ারা পড়তে চায় তাহলে আবার স্কুলে শিক্ষকদের ফিরিয়ে দেওয়া হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও