এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্কুল ফুটবল প্রতিযোগিতায় খেলার পর পুকুরে হাত-পা ধুতে নেমে ডুবে মৃত্যু ষষ্ঠশ্রেণীর ছাত্রের

Published on: September 13, 2023 । 8:44 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্কুল ফুটবল প্রতিযোগিতায় খেলার পর পুকুরে হাত-পা ধুতে নেমে জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল খানজাপুর ইউনিয়ন হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রের। ওই ছাত্রের নাম  সৌভিক বেরা। সৌভিকের বাড়ি দাসপুর থানার খানজাপুর গ্রামে। বাবা সঞ্জিত বেরা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। স্থানীয়সূত্রে জানা যায়, আজ ১৩ সেপ্টেম্বর বুধবার খানজাপুর হাইস্কুলের ষষ্ঠ ও সপ্তমশ্রেণীর ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ছিল। খেলা শেষের পর স্কুলের তরফে পুরস্কার, ট্রফি দেওয়াও হয়ে যায়। তারপর পাশেই একটি পুকুরে সবাই হাত-পা ধুতে নামে। তখনই কোনওভাবে পুকুরে তলিয়ে যায় সৌভিক। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলে সৌভিক স্কুল থেকে বাড়ি না ফেরায় বাড়ির লোক স্কুলে গিয়ে সৌভিকের খোঁজ শুরু করে। কিন্তু এদিক-ওদিক অনেক খোঁজ করেও খোঁজ পায়নি। শেষমেশ যে বন্ধুদের সঙ্গে খেলছিল তাদের জিজ্ঞাসা করলে তারা জানায় সৌভিককে তারা পুকুরে হাত-পা ধুতে নামতে দেখেছিল, তারপর তারা আর জানে না। বাড়ির লোকের সন্দেহ হয় পুকুরেই তলিয়ে যেতে পারে। ঘটনা জানাজানি হতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। ওই পুকুরে অনেকক্ষণ তল্লাশি চালিয়ে রাত ৮টা নাগাদ সৌভিকের নিথর দেহ উদ্ধার করা হয়। এদিকে সৌভিকের মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পরিস্থিতি সামান দিতে ঘটনাস্থলে দাসপুর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি