এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এবার দাসপুরে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

Published on: August 12, 2020 । 12:27 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ১২ আগস্ট সকালে দাসপুর থানার নাড়াজোল এলাকার সীমানা গ্রামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ছাত্রীর নাম দীপান্বিতা চৌধুরী(১৭)। চন্দ্রকোণা থানার সে মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাইস্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়ত। আজ সকালে তারই বাড়ির সামনে একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দীপান্বিতা অবসাদে আত্মহত্যা করেছে বলে  দাসপুর থানার পুলিশের প্রাথমিক অনুমান করছে।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো গত রাতে সে ভাইয়ের সঙ্গে একটি রুমে ঘুমাতে গিয়েছিল। মাঝ রাতে ভাই দেখে,দিদি বিছানায় নেই। তখনই খোঁজ শুরু হয়। রাতে তার সমস্ত আত্মীয় বাড়িতেও ফোন করা হয় কিন্তু কোনও খোঁজ মেলেনি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
ঘাটাল মহকুমায় ছাত্রছাত্রীদের আত্মহত্যা করার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। এই লকডাউনের মধ্যে বেশ কয়েক জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। কেন এই ভাবে পড়ুয়ারা আত্মহননের পথ বেছে নিচ্ছে তার কারণ পাওয়া যাচ্ছে না। ফলে অভিভাবক মহল উদ্বিগ্ন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।