এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মাঠের মাঝে গাছে ঝুলছে কিশোরীর দেহ

Published on: June 30, 2022 । 11:22 AM

সৌমেন মিশ্র ও ইন্দ্রজিৎ মিশ্র: সাত সকালেই গ্রামের ব্যস্ত রাস্তার পাশে গাছের ডাল থেকে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঝুলছে কিশোরীর দেহ। স্থানীয়রা জানাচ্ছেন, ওই গ্রামের নয় ওই কিশোরী। দাসপুর পুলিশে খবর গেলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ পাঠায় পুলিশ। ঘটনা দাসপুর থানার নন্দনপুর-১ গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারি বাজার থেকে জয়কৃষ্ণপুর যাবার রাস্তার মাঠের মাঝে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সেখ নাসির মহম্মদ জানান, আজ বৃহস্পতিবার সকালে পথচলতি মানুষ মাঠের মাঝে রাস্তার ধারে ওই কিশোরীকে গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দাসপুর পুলিশে খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর নাম মণিদীপা মণ্ডল, বয়স প্রায় ১৬ বছর। দাসপুর থানার শৌলান গ্রামে তার বাড়ি, বাবার নাম অমল মণ্ডল। গ্রামের রাস্তায় এভাবে অন্য গ্রামের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন গ্রামবাসীদের মধ্যে। তবে ওই কিশোরীর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ