এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অবসাদ থেকেই কী নিজেকে শেষ করলেন দাসপুরের ব্যবসায়ী?

Published on: June 6, 2023 । 6:08 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে ব্যবসায়ী প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘটনা দাসপুর থানার কলোড়া বাজার এলাকায়। মৃতের নাম কার্তিক মান্না(৫৪), বাড়ি দাসপুর থানার সোনামুইতে। আজ ৬ জুন মঙ্গলবার বেলা প্রায় ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

 

ঘটনা সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতো আজকেও সকালে কার্তিকবাবু ছেলে সৌমেন মান্নার সাথে কলোড়া বাজারে নিজের নির্মাণ সামগ্রীর দোকানে যান। দশটা নাগাদ তাকে ছেলে খোঁজাখুঁজি করলে খুঁজে পায় না অবশেষে ওই বিল্ডার্স অফিসের গোডাউনে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর যায় দাসপুর পুলিশে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। অন্যদিকে মৃতের ভাই প্রণব মান্না জানাচ্ছেন, কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তাঁর দাদা। তারজন্য চিকিৎসাও চলছিল। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিলেন নাকি তা নিয়েও ধন্দে সবাই।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।