এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বেলতলা বাজার এলাকার এক মোবাইল দোকান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Published on: March 14, 2024 । 5:33 PM

সুপ্রিয় চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার বেলতলা বাজারে এক মোবাইল দোকানের মধ্যে থেকে উদ্ধার হল ওই দোকান মালিকের ঝুলন্ত দেহ।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
বৃহস্পতিবার বেলা প্রায় ১টা নাগাদ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের(Post mortem) জন্য নিয়ে গেছে দাসপুর থানার পুলিশ(Daspur police)। জানা যাচ্ছে, ওই দোকান মালিকের নাম শ্যামল বাটুল(৪০)। বাড়ি দাসপুরের খাটবাড়ই গ্রামে। শ্যামল বিবাহিত(married), তাঁর স্ত্রী ও এক সন্তান আছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক কোনো চাপে সে আত্মহত্যা(Suicide) করেছে। শ্যামল যথেষ্ট প্রাণবন্ত ছেলে, এভাবে সে নিজেকে শেষ করে ফেলবে কেউ ভাবতে পারছে না। জানা যাচ্ছে বুধবারের রাত থেকে শ্যামল তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে এই দোকানেই ছিল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ স্ত্রী বাড়ি যায়। সকাল ১১টা নাগাদ দোকানের সাটার খুললে দেখা যায় দোকানের মধ্যেই শ্যামলের ঝুলন্ত দেহ। সম্প্রতি শ্যামল নিজের ছোট্ট মোবাইলের এই ব্যবসা(business) বাড়িয়ে এক বড়সড় মোবাইলের কাউন্টার(mobile counter) করেছিল ওই বেলতলা(Beltala) বাজারের চক কৃষ্ণবাটিতে। কিন্তু তারই মাঝে এমন ঘটনা, আসল কারণ বুঝে উঠতে পারছেন না কেউই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।