এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

একাদশ শ্রেণির ছাত্রী ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিল তা নিয়ে রহস্য

Published on: October 30, 2024 । 12:15 AM

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ফাঁকা বাড়িতে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল দাসপুর(Daspur) থানার বসন্তপুরে। মৃত ছাত্রীর নাম কবিতা মণ্ডল (১৭)। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশীরা লক্ষ্য করেন বাড়ির মধ্যে কবিতার ঝুলন্ত দেহ। সেই অবস্থায় সবাইকে ডাকাডাকি করে প্রতিবেশীরা(neighbor), বাড়িতে কেউ না থাকায় ডাকা হয় এলাকার প্রধানকে। উপস্থিত হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ মণ্ডল। নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ মণ্ডল জানান, কবিতা বাড়িতে একাই থাকতো, কবিতার বাবা সূর্যকান্ত মণ্ডল কর্মসূত্রে দিল্লিতে(Delhi) থাকেন। সন্ধ্যায় প্রতিবেশীরা সূর্যকান্তকে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের খবর দিয়েছে। বছর সতেরোর কবিতা কলোড়া উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে পড়ত। কী কারণে কবিতার মৃত্যু হল সে ব্যাপারে ধোঁয়াশায় রয়েছে তার পরিবার সহ প্রতিবেশীরা। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের(post mortem) জন্য পাঠায়।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।