এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূল নেতা সুজয় পাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

Published on: September 8, 2023 । 11:16 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা-১  ব্লকের দীর্ঘদিনের তৃণমূল নেতা সুজয় পাত্র চলে গেলেন। আজ ৮ সেপ্টেম্বর ঘাটাল হাসপাতালে রাত দশটা নাগাদ সুজয় পাত্র মারা যান। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এবারের পঞ্চায়েত নির্বাচনের দিন অসুস্থ শরীর নিয়ে চন্দ্রকোণা-১ ব্লকের বিভিন্ন বুথে কর্মীদের সাথে দেখা করেন। অনেক কর্মী এই পুরানো দিনের  নেতাকে পেয়ে আপ্লুত হয়। জানা যায়, গত দু-তিন দিন ধরে অসুস্থতা অনেকটাই বেড়েছিল। আজ অসুস্থতা বাড়লে ঘাটাল হাসপাতালে সুজয়বাবুকে ভর্তি করা হয়। সেখানেই তিনি আজ রাত্রি দশটা নাগাদ তিনি মারা যান। ছাত্র অবস্থায় ঘাটাল কলেজে ছাত্র পরিষদ দিয়ে রাজনীতির শুরু। তারপর থেকেই দীর্ঘদিন কংগ্রেসি রাজনীতির আঙিনায় ছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন । ২০২২ সাল পর্যন্ত তিনি চন্দ্রকোণা-১ ব্লকের সভাপতি ছিলেন। দীর্ঘদিন তিনি ক্ষীরপাই পৌরসভার কাউন্সিলার হিসাবে কাজ করেছেন। ঘাটাল এল.ডি ব্যাংকের প্রাক্তন ডাইরেক্টর  ছিলেন। সুজয়বাবুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্গাশংকর পান বলেন, সুজয় পাত্রের মৃত্যুতে ডানপন্থী রাজনীতির বড় ক্ষতি হলো।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।