এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আমফানের ক্ষতিপূরণের আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ ৭আগস্ট ২০২০

Published on: August 7, 2020 । 7:01 AM

সুইটি রায়:আমফানের দ্বিতীয় দফার ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন জমা দেওয়ার শেষদিন আজ তথা ৭ আগস্ট ২০২০। আজ বিকেল ৪ টে অব্দি এই আবেদনপত্র জমা দেওয়া যাবে। গতকাল থেকে আবেদনপত্র জমা দেওয়ার কাজ চলছে। পৌরসভায় বসবাসকারী অধিবাসীরা পৌরসভা অথবা মহকুমাশাসকের কার্যালয়ে এবং পঞ্চায়েতে বসবাসকারীরা বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে পারবেন। আবেদন লেখার জন্য আপনারা সাদা কাগজ ব্যবহার করতে পারেন অথবা paschimmemedinipur.gov.in ওয়েবসাইট থেকে আবেদনের ফর্মটি ডাউনলোড করে তারপর সেটি ফিল আপ করে জমা করতে পারেন। আবেদনপত্রের সাথে যে সমস্ত নথি জমা করতে হবে সেগুলি হল: ১)আইডেন্টিটি প্রুফ-ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড। ২)ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি। ৩)ভাঙা ঘরের ছবি(বাধ্যতামূলক নয়)। *আবেদনপত্রে মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে। ফর্ম জমা এবং সেটি যাচাই করার পর ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য প্রথম দফায় ক্ষতিপূরণের জন্য আবেদনকারী ব্যক্তিরা আমফানে পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫হাজার টাকা করে সরকারি অনুদান পেয়েছেন।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে