এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বজ্রপাতে ক্ষতি হল দুটি পাকাবাড়ির

Published on: August 24, 2020 । 8:02 PM

কুমারেশ চানক: বজ্রপাতে ক্ষতি হলো  দুটি বাড়ির। আজ ২৪ আগস্ট বিকেলে ঘাটাল থানার মনশুকার আনন্দপুর ও  বাঘনালা গ্রামে ঘটনাটি ঘটে। আনন্দপুরের সহদেব পোড়ে আর বাঘনালা গ্রামের অরুণ শাসমলের বাড়িতে বজ্রপাত হয়। স্থানীয় বাসিন্দা প্রদীপ পোড়ে জানান, আজ বিকেলে প্রবল বৃষ্টির সাথে বিকট শব্দে বজ্রপাত হয় বাড়ি দুটির ওপর। দুটি বাড়িই আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি বাড়িই  বসত বাড়ি। গ্রামের মধ্যে বাজ পড়ার বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক