এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাঁশের সাঁকো ভেঙে নদীর জলে চন্দ্রকোণার কিশোর

Published on: July 16, 2020 । 1:56 PM

নিজস্ব সংবাদদাতা:চন্দ্রকোণায় বাঁশের সাঁকো ভেঙে নদীতে পড়ে গেল এক কিশোর। স্থানীয়দের তৎপরতায় সঙ্গে সঙ্গেই অবশ্য কিশোরটিকে উদ্ধার করা হয়েছে। আজ ১৬ জুলাই ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার হলাঘাটে। কিশোরের নাম মানস ঘোড়ই। কুলদহতে বাড়ি।
ঘটনার বিবরণ দিতে গিয়ে চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহাদেব মল্লিক বলেন, এদিন সকালে মানস সাইকেলে করে শিলাবতী নদীর উপর বাঁসের সাঁকো পেরিয়ে ডিঙাল যাচ্ছিল। এক সাইড দিয়ে যাওয়ার সময় সাঁকোর হাতলটি ভেঙে যায়। মানসও সাইকেল নিয়ে নদীতে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নদী থেকে মানসকে উদ্ধার করেন। ঘটনার পরই মানস ভয়ে সিঁটিয়ে গিয়েছে। সেই সঙ্গে সামান্য অসুস্থও হয়ে গিয়েছে। মানসের সাইকেলটি অবশ্য বেশ কয়েকঘন্টা পর নদী থেকে পাওয়া গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি