এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গহনাসহ ধর্মরাজের মুর্তি চুরি,ফিরেও এলেন দেবতা

Published on: September 8, 2021 । 11:07 AM

সৌমেন মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানা এলাকায় আবারও দুঃসাহসিক চুরি। সাক্ষাৎ ধর্মরাজ মন্দির থেকে গহনা সহ ধর্মরাজ ঠাকুরের মুর্তি রাতের অন্ধকারে উঠিয়ে নিয়ে পালালো দুষ্কৃতিরা। মন্দির কর্তৃপক্ষের দাবি সোনা রূপার গহনা মিলিয়ে প্রায় দু’লক্ষ টাকার উপরে চুরি। ঘটনা দাসপুর থানার দুর্গাপুর গ্রামের পন্ডিত পাড়ার। আজ বুধবারের সাত সকালেই গ্রামবাসীরা দেখেন তাঁদের পন্ডিত পাড়ার মাঝে যে ধর্মরাজ ঠাকুরের মন্দির তার দরজা ভাঙা। পাশাপাশি মন্দিরের আসবাবপত্রের সাথে গায়েব সিংহাসন সহ দেবতার মুর্তিও। গ্রামবাসীদের আকুল আকুতি গহনা যাক ফিরে আসুক তাঁদের ভগবান।

তবে বেলা বাড়ার সাথে আজই সকালে মন্দির থেকে কিছু দূরে পাওয়া গেছে তাঁদের ভগবানের মুর্তি। নিজেদের ভগবানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ভক্তরা। এই মন্দিরে চুরির পাশাপাশি গ্রামের পাশের এক দোকানেও চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি মঙ্গলবার রাতের অন্ধকারেই কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। ইতি মধ্যেই খবর গেছে দাসপুর পুলিশে। তবে পাড়ার মাঝে দেবতার মন্দিরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক এখন সারা গ্রামে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও