এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চারটি তালা ভেঙে বাইক চুরি, চাঞ্চল্য দাসপুর এলাকায়

Published on: March 6, 2022 । 10:28 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে দাসপুর থানার কুল্টিকরী গ্রামে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, ওই গ্ৰামের তপন সামন্তর ইয়ামাহা ফ্যাসিনো বাইক ৫ মার্চ শনিবার রাতে চুরি গিয়েছে। তপনবাবুর স্ত্রী তাপসীদেবী বলেন, আমাদের বাড়ি রাস্তা থেকে অনেকটা উঁচুতে হওয়ার ফলে গাড়ি উঁচু ঢাল দিয়ে তুলে বাড়িতে নিয়ে যেতে অসুবিধা হয়। তাই বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশের গুদাম ঘরেই গাড়িটি রাখা হত। আর দীর্ঘদিন ধরে ওই জায়গাতেই গাড়িটি রাখা হচ্ছে। গত রাতেও ১০ টা নাগাদ বাইকটি গুদাম ঘরে রেখে আসা হয়। কিন্তু আজ সকালে উঠে বাইকটি বের করতে গেলে দেখে চারটি তালা ভেঙে কেউ বা কারা বাইকটি চুরি করে নিয়ে গেছে। পরিবারের লোকজনের অনুমান, গতকাল গভীর রাতেই কেউ বা কারা বাইকটি চুরি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার লিখিত অভিযোগ পেলেই তারা তদন্ত শুরু করবে।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ