এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তালাবন্দি গৃহস্থের বাড়িতে চুরি

Published on: July 21, 2023 । 11:32 AM

শ্রীকান্ত ভুঁইয়া ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার গোছাতি এলাকায় গৃহস্থের বাড়িতে চুরি। কবে চুরি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

জানা যাচ্ছে, ওই এলাকার বাসিন্দা জগবন্ধু সামন্ত ভিনরাজ্যে সোনার কাজ করেন। সেই সূত্রে পরিবারের সবাই বাইরেই থাকেন। আজ ২০ জুলাই বৃহস্পতিবার পরিবারের সবাই বাড়িতে ফিরে দেখেন বাড়ির সমস্ত আসবাবপত্র ছড়িয়ে পড়ে রয়েছে। জগবন্ধুবাবু বলেন, বাড়ির সামনের গেটের তালা যেমন লাগানো ছিল তেমনি রয়েছে। কিন্তু বাড়ির ভেতরে ঢুকে দেখি সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাড়ির ভেতর সবকিছু ভাঙচুর হয়ে পড়ে আছে। দুটি টিভি, কিছু রুপোর জিনিস, কাসার বাসন ও নগদ কিছু টাকা চুরি যায়।

বাড়ির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। বাড়ির ছাদ দিয়েই দুষ্কৃতীরা বাড়ির মধ্যে ঢুকে চুরি করেছে বলে পরিবারের অনুমান। তাই কবে চুরিটি হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। এনিয়ে পরিবারের তরফে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ জানানো হয়নি বলে জানা গিয়েছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।