এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শাঁখা দোকানের সাটার ভেঙে লক্ষাধিক টাকার জিনিস চুরি

Published on: December 21, 2023 । 8:46 PM

সুপ্রিয় চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: কোল্মীজোড়ে শাঁখা দোকানে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
দাসপুর থানার কুঞ্জপুর গ্রামের শুভাশিস দত্তের কোল্মীজোড় ব্রিজের ওপর শিবম শঙ্খ শিল্পালয় নামে একটি শাঁখা ও শঙ্খের দোকান রয়েছে। দোকান মালিক জানাচ্ছেন, বুধবার রাতে তার দোকানের কর্মচারী অন্যান্য দিনের মতোই দোকান বন্ধ করে চলে যায়। আজ বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে কর্মচারী দেখে দোকানের সাটার খোলা। ভেতরে থাকা শাঁখা ও শঙ্খের কয়েকটি মাত্র পড়ে আছে। বাকি সব উধাও। প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার জিনিস চুরি গিয়েছে বলে শুভাশিসবাবু জানান। ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে দাসপুর পুলিশে।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।