এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ৩ লক্ষ টাকার গরু চুরি,চোখের জল বাঁধ মানছে না হরিরামপুরের এই পরিবারের

Published on: January 9, 2024 । 5:17 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: তিন লক্ষ টাকার গরু চুরি। দাসপুর(Daspur) থানার হরিরামপুরে মঙ্গলবারের সকাল থেকেই কান্নায় ভেঙে পড়লেন রায় পরিবারের সদস্যরা। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সকাল ৬টা নাগাদ গোয়ালে গিয়ে দেখেন গোয়াল থেকে গায়েব ৩ লক্ষ টাকার ২টি দুধেল জার্সি গরু। ওই পরিবার প্রতি গরু থেকে মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা উপার্জন করতেন। কান্নায় ভেঙে পড়েছেন গরুর মালিক জগদীশ রায়ের স্ত্রী কাকলি রায়। অন্যদিকে প্রিয় দুই গরুর খোঁজে বাড়ি থেকে বেরিয়ে গেছে জগদীশবাবু। স্ত্রী কাকলিদেবী জানাচ্ছেন, একেবারে পাড়ার মাঝে তাঁদের বাড়ি। বাড়ির পাশে গোয়াল। সেই গোয়াল থেকে রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁদের সখের দুটি গরু চুরি(theft) করে নিয়ে গেছে। গরু দুটির বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। প্রতিবেশীদের থেকে জানা যাচ্ছে সেভাবে এই পরিবার স্বচ্ছল নয়। গরু দুটি নিয়ে পরিবারের সবাই ব্যস্ত থাকতো। যথেষ্ট দুধ পরিবার প্রতিদিন দু’বেলা বিক্রি করতো। এভাবে হঠাৎই গরু দুটি চুরি যাওয়ায় ওই পরিবারের সদস্যরা সকাল থেকেই কান্নায় ভেঙে পড়েছেন। জানা গেছে দুই গরুর খোঁজে দাসপুর থানার পুলিশের দ্বারস্থ হচ্ছে ওই পরিবার।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।