এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খুকুড়দহ জানাপাড়ায় মহাপ্রভুর মন্দির থেকে ৭ লক্ষ টাকার গয়না চুরি

Published on: July 20, 2023 । 11:00 AM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: খুকুড়দহ জানাপাড়ায় মহাপ্রভুর মন্দির থেকে ৭ লক্ষ টাকার গয়না চুরি।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দাসপুর থানার খুকুড়দহর জানা পাড়াতে মহাপ্রভুর মন্দিরের তালা ভেঙে গতকাল রাতে চুরি হয়। দুষ্কৃতীরা মুখ বাঁধা অবস্থায় মন্দিরের তালা খুলে ভেতরে ঢুকে ৭ লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না সেই সঙ্গে প্রণামী বাক্সের সমস্ত টাকা নিয়ে দুষ্কূতীরা চম্পট দিয়েছে। মন্দির কমিটি থেকে জানানো হয়েছে, সোনাই ছিল ১০০ গ্রাম। স্থানীয়রা জানান, তাদের অনুমান গতকাল রাতে রাত প্রায় দেড়টা থেকে রাত ২ টার মধ্যে চুরি হয়েছে। চুরির ঘটনাটি থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
তবে চুরির ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দোষীদের গ্রেপ্তার ও চুরি যাওয়া জিনিস ফিরে পেতে চান।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।