কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: বন্যার সময় আর্তদের নাম করে ত্রাণ তুলে নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ে মজুত করে রেখেছিল তৃণমূল নেতারা। ২০২৬ সালের বিধানসভার পালা বদল হতেই শহরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ে স্থানীয়রা হানা দিতেই উদ্ধার হল এই সমস্ত ত্রাণ সামগ্রী। ২০২৫ সালের বন্যার সময়ের সরকারি ত্রাণের ত্রিপল তো রয়েছে। সেই সঙ্গে ২০২১ সালের বন্যায় যাদের বাড়ি পড়ে গিয়ে সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল তাদের জন্য সাংসদ দীপক অধিকারী তথা দেবের পাঠানো রান্নার সরঞ্জামও স্থানীয় তৃণমূল কর্মীরা বিলি করেননি। এভাবেই বস্তা বন্দি করে রেখে নষ্ট করে দিচ্ছিল। দলীয় কার্যালয় থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে স্বীকার করেছেন তৃণমূলের ঘাটাল শহর সভাপতি অরুণকুমার মণ্ডল। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। কেন হল খোঁজ নিয়ে দেখছি।
দেবের দেওয়া ত্রাণও বিলি করেননি তৃণমূল নেতারা, ঘাটালের তৃণমূলের কার্যালয়ের মধ্যে উদ্ধার হল বহু ত্রিপল সহ বস্তা-বস্তা সরকারি ত্রাণ সামগ্রী



