এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘দুয়ারে সরকার’ কর্মসূচি সফল করতে কোমর বেঁধে নেমেছেন দাসপুর-১ ব্লক তৃণমূলের নেতাকর্মীরা

Published on: February 3, 2021 । 8:39 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ৩ ফেব্রুয়ারি দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর ও কল্মিজোড়ে প্রায় একশোটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে সরকার কর্মসূচির প্রচার  করা হল। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা যুব সম্পাদক সন্তু মোদক, তৃণমূলের মহিলা ব্লক সভাপতি সুজাতা সিং, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি গীতা গোস্বামী, তৃণমূলের যুগ্ম আহ্বায়ক আলোক গন, পিন্টু বন্দ্যোপাধ্যায়, স্থানীয় নেতা তাপস জানা, সুমন চক্রবর্তী, বাবলু পোড়া প্রমুখ নেতাকর্মীরা। সন্তুবাবু বলেন, আমরা আজ এলাকার প্রায় একশো পরিবারের  বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যা জেনে সেখানেই তা সমাধানের উপায় বাতলে দেবার চেষ্টা করছি। দুয়ারে প্রশাসনের মাধ্যমে তাঁরা কোনও সুযোগ সুবিধাগুলি পেয়েছেন কিনা খোঁজ নিই। এছাড়াও তাঁদের ব্যক্তিগত সমস্যা জেনে তা সমাধানের চেষ্টা করা হয়। এই কর্মসূচিতে প্রত্যেক মানুষের হাতে তুলে দেওয়া হয় বর্তমান সরকারের বিগত দশ বছরের রিপোর্ট কার্ড।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব