এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ট্রাফিক আইন ভেঙে পালাতে গিয়ে যা হল

Published on: January 30, 2023 । 8:03 AM

সৌমেন মিশ্র ও সন্তু বেরা: ঘাটাল-পাঁশকুড়া সড়কের বেলিয়াঘাটায় আজ রবিবারের বিকেলে চলছিল ট্রাফিক পুলিশের চেকিং। ট্রাফিক আইন লঙ্ঘন, মূলত বাইক চালকদের হেলমেট বা বাইকের সঠিক কাগজপত্র না থাকলেই বাইক আটকে, করা হচ্ছিল স্পট ফাইন। অভিযোগ, সেই সময়ই ঘাটালের দিক থেকে এক বাইক দ্রুত গতিতে আসে,পুলিশ বাইক থামাতে বললে, বাইকটি না থেমে দ্রুত গতিতে পালায়। দাসপুর পুলিশ ধাওয়া করে। ঘাটাল-পাঁশকুড়া সড়কের দাসপুর বাজারে কর্তব্যরত সিভিক সেই বাইককে আটকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে থাকা চালক ও আরোহী পুলিশের সাথে বচসা শুরু করে। শতাধিক মানুষ ওই স্থানে দৌড়ে যায়। সাধারণ মানুষদের দেখা যায় পুলিশেরই পক্ষ নিতে। অন্যদিকে ওই বাইক আরোহীদের বিরুদ্ধে পুলিশ আইননানুগ ব্যবস্থা নেয়। দাসপুরের বাসিন্দাদের দাবি, লাগাতার ঘাটাল-পাঁশকুড়া সড়কে পুলিশের এই চেকিং এর ফলে এই সড়কে গত কয়েকমাসে দুর্ঘটনার হার যথেষ্ট কমেছে। অন্যদিকে সাধারণ মানুষ ট্রাফিক আইন সম্বন্ধে যথেষ্ট সচেতন হচ্ছেন। পুলিশের এই অভিযান জারি থাকুক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ