এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাজনগরে কোচিং সেন্টারের পাশে দাঁড়িয়ে পথ নিরাপত্তার প্রচারে দাসপুর পুলিস

Published on: January 30, 2020 । 3:39 PM

সৌমেন মিশ্রঃদাসপুরের এক কোচিং সেন্টারের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে দাঁড়াল দাসপুর পুলিস। দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগরের কয়েকজন বেকার শিক্ষিত যুবক মিলে গড়েছেন ব্রাইট কেরিয়ার স্টাডি সেন্টার,এখানে এলাকার শিক্ষার্থীরা পড়াশুনা করে। সেই কোচিং সেন্টারের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে আজ ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঘাটাল মেদিনীপুর সড়কের ডিহিপলসা থেকে রাজনগর হয়ে এক র‍্যালি করা হল। পথে হেলমেট বিহীন বাইক চালকদের পথ নিরাপত্তার স্বার্থে হেলেটের ব্যবহারের গুরুত্ব বুঝিয়ে চালকের হাতে তুলে দেওয়া হল একটিকরে চারাগাছ।

গ্রামের এক কোচিং সেন্টারের এমন মহতি উদ্যোগে অভিভূত দাসপুর পুলিস প্রশাসন। দাসপুর পুলিসের অফিসার নিজে সেই র‍্যালিতে হাঁটলেন এবং কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে পথ চলতি মানুষ ও বাইক আরোহীদের হাতে পথ নিরাপত্তার স্বার্থে হেলমেটের গুরুত্ব জানিয়ে তাদের হাতে চারাগাছ তুলে দিলেন।

দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল জানান,এভাবে বেসরকারি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলি পথ নিরাপত্তার প্রচারে এগিয়ে এলে মানুষ আরও সচেতন হবেন,কমবে পথ দুর্ঘটনা।

দাসপুর পুলিসের তরফে এইভাবে গ্রামের এক কোচিং সেন্টারের পাশে দাঁড়ানো সাথে এলাকায় পথ নিরাপত্তা এবং সবুজায়নের প্রচারে অভিভূত ওই কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী এবং সর্বপরি রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।(ক্যামেরায় শুভদীপ জানা ও রাজদী রায়)

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও