এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাছ ধরতে নেমে নিজের জালেই জড়িয়ে মর্মান্তিক মৃত্যু দাসপুর আরিটে

Published on: June 30, 2021 । 12:00 PM

বাবলু মান্না:দাসপুরে খালে মাছ ধরতে গিয়ে অবশেষে মর্মান্তিক মৃত্যু এক বছর ৪৪ এর এলাকাবাসীর। তার জেরে আজ বুধবারের সকালেই এলাকায় শোকের ছায়া। জানা গেছে দাসপুরে থানার আরিটের নিমাই দাস নামে এক ব্যক্তি চন্দ্রেশ্বর খালে মাছ ধরতে নেমেছিলেন। আর সেখানেই আজ বুধবার সকাল সাড়ে ৮ নাগাদ তিনি নিখোঁজ হন।

পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে জল থেকে তোলা হয়। ধরেই নেওয়া হয় তিনি মৃত। কিছুক্ষণ পর হঠাৎ তাঁর দেহে প্রাণের স্পন্দনের অনুভব করে তাকে বাড়ি থেকে দাসপুরের সোনাখালি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু ঘটে বলে জানা যায়। জানা গেছে চন্দ্রেশ্বর খালের গেট খোলার পরে আজ সকাল থেকেই খালে মাছ ধরতে অনেকেই নামেন।

খালের এ পারে তেমন মাছ না পড়ায় সাঁতরেই জাল খিয়িয়ে খিয়িয়ে ওপারে যাবার পথে নিজের জালেই জড়িয়ে জলের তলায় তলিয়ে যান নিমাই বাবু। পরে খোঁজাখুঁজি করে তাকে তোলা হয় এবং অবশেষে এই মর্মান্তিক পরিনতি। ভিডিও সহ বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব এ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।