এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে নদী বাঁধ থেকে গাছ কাটা নিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

Published on: November 9, 2021 । 10:48 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাত সকালেই নদী বাঁধ থেকে গাছ কাটা নিয়ে চরম বচসা শুরু দাসপুর থানার দক্ষিণ কৈজুড়ি গ্রামে। ওই গ্রামের বাসিন্দা সুপ্রিয় মাইতি,বিভাস বড়দোলই, পার্বতী মাইতিদের অভিযোগ আজ ৯ নভেম্বর বাণেশ্বর সাউ নামে এক ব্যক্তি হঠাৎ করে রূপনারায়ণ নদের বাঁধের উপর থেকে বেশ কয়েকটি গাছ কাটতে শুরু করে। তিনি কেন গাছ কাটছেন তার কোনও নথি দেখাতে পারেননি। তাই আমরা আপত্তি করি। সুপ্রিয়বাবু বলেন, সরকার গাছ লাগানোর বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। অথচ এভাবে হঠাৎ হঠাৎ করে গাছ কেটে নিচ্ছে।। এটা আমরা মেনে নেব না। সেজন্যই প্রতিবাদ করি।
এলাকার মানুষ জেনে ওঠার আগেই বেশ কয়েকটি গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বাণেশ্বরবাবু নিজেকে সেচ দপ্তরের ঠিকাদারের লোক বলে দাবি করে বলেন, রূপনারায়ণের কয়েক জায়গায় বাঁধে ঘোগ দেখা দিয়েছিল। সেগুলি মেরামতির জন্যই গাছ কাটা হচ্ছে। কারণ গাছগুলি না কাটলে ঘোগগুলি মেরামত করা যাবে না। যদিও ঘোগ মেরামতি কাজ পাওয়ার বরাতের কোনও নথি তিনি আজ দেখাতে পারেননি। তাই এলাকার মানুষের বিক্ষোভের মাত্রাটা আরও বেড়ে যায়। ঘাটাল মহকুমা সেচ ও জলপথ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার সুমিত দাস বলেন, ঘটনাটি জানা ছিল না। আমিখোঁজ নিয়ে মন্তব্য করছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও