এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে প্রতিবন্ধীদের মোটর চালিত ট্রাইসাইকেল দেওয়া হল

Published on: February 15, 2020 । 8:50 PM

রবীন্দ্র কর্মকার: দাসপুরের শিল্পপতির উদ্যোগে প্রতিবন্ধীদের মোটরচালিত ট্রাই সাইকেল বিতরণ করা হল। আজ ১৫ ফেব্রুয়ারি গোপালপুর গ্রামের বাসিন্দা তথা শিল্পপতি এস এস আলমের বাসভবন প্রাঙ্গণে আলম চ্যারিটেবেল ট্রাস্টের পরিচালনায় আয়োজিত এই শিবিরে প্রায় ১১৭ জন দিব্যাঙ্গ ব্যক্তিদের ট্রাই সাইকেলগুলি তুলে দেওয়া হয়। এই শিবিরের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ ইমরান হাসান, ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অরুণ মুখোপাধ্যায়, দাসপুর- ২ পঞ্চায়েত সমিতির কর্ম্যাধক্ষ স্বপন আলু,তোজাম্মেল হোসেন, গোপালপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বিমলেন্দু পাল, দাসপুর-১ ও ২ ব্লকের বিডিও প্রতিনিধি, সমাজসেবী সুদীপ মণ্ডল প্রমুখ। এদিন সকাল থেকেই এই শিবিরে বিশেষ চাহিদাসম্পন্ন বহু মানুষ ভিড় করেন। মোটরচালিত ট্রাই সাইকেলগুলি পেয়ে খুবই খুশি শিবিরে জমায়েত মানুষজন।

 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব