এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘুমোতে যাওয়ার সময় পায়ের আঙুলে কামড়, ২০ বছরের যুবকের মর্মান্তিক পরিণতি দাসপুরের চক চাঁইপাটে

Published on: August 11, 2026 । 10:58 AM

শীতল বাঙাল, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাতের অন্ধকারে বাড়িতে ঘুমোতে যাওয়ার সময় পায়ের আঙুলে কিছু একটা কামড়ে দেয়। দ্রুত ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান আর নেই। মৃ/ত ওই যুবকের নাম বিশ্বনাথ মাজি। বাবা স্বপন মাজি।  মাত্র ২০ বছরের তরতাজা যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া দাসপুর-২ ব্লকের চক চাঁইপাট গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল ১০ আগস্ট সোমবার রাত ১১টা নাগাদ বিশ্বনাথ বাড়িতে ঘুমোতে যাওয়ার সময় পায়ের আঙুলে কিছু একটা কামড়ে দেয় বলে জানায়। এরপর দ্রুত তাঁকে চিকিৎসার জন্য সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃ/ত ঘোষণা করেন। মাত্র ২০ বছর বয়সে এভাবে আকস্মিক পরিণতিতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক। ঠিক কী প্রাণী বা কীসের কামড়ে এই মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে কালাচ সাপের কামড়েই এই পরিণতি। দাসপুর থানার পুলিশ বিশ্বনাথের দে/হ ময়না তদন্তের জন্য পাঠায়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি