এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিয়ের দেড় বছরের মধ্যে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য খুকুড়দহে

Published on: February 7, 2022 । 6:35 PM

শ্রীকান্ত ভুঁইয়া: দাসপুর থানার খুকুড়দহ গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। আজ ৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টা নাগাদ খুকুড়দহ পাঁজা পাড়ার এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত গৃহবধূর নাম মালা পাঁজা (১৬)। পরিবারের লোকজন গৃহবধূর ঝুলন্ত দেহ দেখে তাকে নামিয়ে তড়িঘড়ি করে খুকুড়দহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গৃহবধূর স্বামী সুব্রত পাঁজা কর্মসূত্রে বাইরে থাকেন। তাকেও ফোন মারফত বিষয়টি জানানো হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। ময়নাতদন্তের রিপোর্টে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।