এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ধীরেধীরে শিক্ষার আলো ফুটছে ঘাটালের গোপমহল গ্রামে, বিদ্যাসাগরের মৃত্যুদিন পালন করল শিশুরা

Published on: July 29, 2022 । 10:42 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: আজ ২৯ জুলাই, শনিবার বিদ্যাসাগর পাঠশালার পক্ষ থেকে খুব অনাড়ম্বর ভাবেই বিদ্যাসাগরের মৃত্যুদিন পালিত হলো। ঘাটালের গোপমহল গ্রামের বিদ্যাসাগর পল্লীর বেশ কিছু কচিকাঁচার দল মর্যাদার সঙ্গে পালন করলো এই দিনটি। প্রথমে বিদ্যাসাগরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এই ক্ষুদে পড়ুয়ারা। তারপর উৎসাহ আর উদ্দীপনা নিয়ে ছোটো ছোটো স্কুল পড়ুয়ারা নিজেদের মতো করে গান, আবৃত্তি আর নাচের মধ্যে দিয়েই দিনটি পালন করে। যদিও ওদের মধ্যে সেই খুঁতখুঁতে ভাব এখনও জেগে ওঠেনি যে, কোন অনুষ্ঠানে কোন গানের নাচ আমরা দেখতে অভ্যস্ত। তাই স্বতস্ফূর্তভাবেই ওরা নিজেদের মনের মত করে বিদ্যাসাগরের মৃত্যুদিনটিকে স্মরণ করে। ওই সমস্ত শিশুদের  কাছে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের কিছু মহান কাজের কথা পাঠশালার শিক্ষিকা ওদের সামনে বলেন। সেই সঙ্গে দ্য ফ্রি থিংকিং হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদ্যাসাগর পাঠশালার বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো কিছু বই। এবং ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয় পরবর্তীকালে ওদের নিয়ে একটি সাংস্কৃতিক বাহিনী তৈরি করা হবে বলে। প্রত্যন্ত গ্রাম, যেখানে শিক্ষার আলো ঠিকভাবে পৌঁছয়নি সেখানে বিদ্যাসাগরকে নিয়ে এই উদ্দীপনা অন্য মাত্রা আনে বৈকি!

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি