এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

একাধিক দাবি নিয়ে ঘাটালে গ্রামীন সম্পদ কর্মীদের কর্মসূচী

Published on: August 5, 2020 । 9:16 AM

নিজস্ব সংবাদদাতা: করোনা মোকাবিলায় সামনের সারির কর্মী হিসেবে কাজ করতে গিয়ে রাজ্যজুড়ে মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার সাথে মৃত্যু হয়েছে একাধিক গ্রামীন সম্পদ কর্মীর। মৃত কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং কর্মনিশ্চয়তার কিছু দাবি নিয়ে ৪ আগষ্ট মঙ্গলবার সারা রাজ্যের সাথে ঘাটাল মহকুমাতেও কর্মসূচী পালান করল সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের ঘাটাল ইউনিট। এই দিন মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নিরবতা পালনের সাথে তাদের দাবি তুলে ধরা হয়। সংগঠনের ঘাটাল ইউনিটের সভাপতি চন্দন দোলই বলেন, করোনা সংক্রমণ সমস্যার শুরু থেকেই আমরা আমাদের কাজ করে চলেছি কিন্তু আমাদের স্বাস্থ্য সাথীর সুবিধা পর্যন্ত নেই, তবুও জীবনের ঝুঁকি নিয়ে আমরা আমাদের কাজ করে চলেছি । তিনি বলেন, স্বাস্থ্য সাথীর সুবিধা, মাসিক বেতন, প্রয়োজনীয় স্বাস্থ্য কিট অবিলম্বে দেওয়া হোক তাদের।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও