এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বন্যা নয়, বৃষ্টির জলেই জলমগ্ন ঘাটাল হাসপাতাল, কলেজ সহ বহু বাড়ি ও প্রতিষ্ঠান

Published on: July 30, 2021 । 5:06 PM

তৃপ্তি  পাল কর্মকার: বৃষ্টির জলেই জলমগ্ন ঘাটাল হাসপাতাল, কলেজ সহ বহু বাড়ি ও প্রতিষ্ঠান
নিকাশি নেই। বৃষ্টির জলেই ঘাটাল হাসপাতাল, ঘাটাল কলেজ সহ ঘাটাল শহরের বহু বাড়ি জল মগ্ন। ফলে চরম দুর্ভোগেরমুখে পড়েছে ঘাটাল পুরসভার ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের বেশ কয়েক শ’ পরিবার। বৃষ্টি হলেই বন্যার মতো ঘণ্টায় ঘণ্টায় জলস্তর বেড়ে চলে। ঘাটাল পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ বলেন, বুধবার থেকে আমাদের পুরসভার ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃষ্টির জলে প্লাবিত হয়ে পড়ছে। কিছু বাড়িতেও জল প্রবেশ করেছে বলে শুনেছি। এনিয়ে আমাদের কিছু করার নেই। কারণ, ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সম্প্রসারণের কাজ চলায় রাস্তার দুদিকের ড্রেনগুলি বন্ধ হয়ে গিয়েছে। তাই বৃষ্টির জল নিকাশি হয়ে মাঠের খালে পড়তে পারছে না। তবুও আমরা দু’টি ওয়ার্ডে দুটি হেভি পাম্প চালিয়ে নিকাশির জল শিলাবতী নদীতে তুলে ফেলার কাজ চালিয়ে যাচ্ছি। বিস্তারিত এই ভিডিওতেদেখুন

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও