এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চার দিন এলাকায় পানীয় জল নেই

Published on: August 16, 2023 । 11:56 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ নিয়ে ৪ দিন হল পানীয় জল বন্ধ। পাড়া ও আশপাশের কয়েকজন মাতব্বর নাকি পাড়ারই কয়েকটি পরিবারে জল বন্ধের ফতোয়া জারি করেছে। ওই সব পরিবারের জন্য সরকারের তরফে যে বাড়ির সামনে যে পানীয় জলের ট্যাপ বসানো হয়েছিল তার ট্যাপ খুলে সিল করে দেওয়া হয়েছে।
ফতোয়ায় এও বলা হচ্ছে পাড়ার কোনো বাড়ি থেকেও ওদের জল দেওয়া যাবে না। পানীয় জল নিয়ে  এমন পাশবিক ঘটনার কথা ব্লক প্রশাসনের নজরে আসতেই প্রশাসনের তরফে আজ বুধবার পানীয়জলের ট্যাপগুলি সারিয়ে দেওয়া হলে এবার সেই মাতব্বরদের তরফে নাকি পানীয় জলের ট্যাপ সাথে পাইপই ভেঙে দেওয়া হয়েছে। ঘটনা দাসপুর থানার সামাট গ্রামের। গ্রামের পুতুল সামাট,মঞ্জুরী,টোটা সামাট বা চঞ্চলা সয়দের অভিযোগ গত শনিবার থেকেই পাড়া ও পাড়ার বাইরের কয়েকজন এসে তাদের পানীয়জল বন্ধ করেছে। আজ আবার জলের ট্যাপ বাগিয়ে দেওয়া হলেও তারা এসে ট্যাপ ভেঙে দিয়েছে। পানীয়জল না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মঞ্জুরী দেবি। তাঁর আকুতি দ্রুত তাঁদের পানীয়জল চালু করুক প্রশাসন। বাড়িতে ছেলে মেয়ে আছে। একা একাই সব দোকান বাজার, স্কুলে, টিউশনে যায়। নতুন করে আর না সমস্যা তৈরী হয়। তবে গ্রামের মাতব্বরদের এমন ফতোয়ার সঠিক কারণ প্রকাশ্যে বলতে কেউ না রাজ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।