এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হোয়াটসঅ্যাপ থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ইন্সটলের মাধ্যমে নতুন প্রতারণার শিকার হচ্ছেন ঘাটাল মহকুমার মানুষ

Published on: December 30, 2024 । 6:03 PM

সুদীপ্ত শেঠ, স্থানীয় সংবাদ, ঘাটাল: WhatsApp এখন বর্তমানে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অধিকাংশ এন্ড্রয়েড ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ বজায় রাখেন।
হোয়াটসঅ্যাপে অতি পরিচিত ব্যক্তির থেকে আসছে আমার রেশন.Apk নামে একটি অ্যাপ! আর এই অ্যাপ ইনস্টল করলেই মুহূর্তে ফোনের কন্ট্রোল চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিষয়টি সম্পর্কে বুঝে ওঠার আগেই হ্যাকাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই অ্যাপের লিংক, তার পরিচিত বিভিন্ন whatsapp গ্রুপ ও ব্যক্তিদের শেয়ার করছেন। এই বিষয়ে সাইবার বিশেষজ্ঞ তথা আরিট বিবেকানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক, রবীন্দ্রনাথ পোড়িয়ার পরামর্শ, এই ধরনের অজানা অ্যাপ কোন ভাবেই ফোনে ইনস্টল করা যাবে না! ভুলবশত ইনস্টল হয়ে গেলেই কিন্তু বিপদ! বর্তমানে হ্যাকাররা অতি পরিচিত পরিষেবা বা সরকারি সহায়তার নামগুলিকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এই ধরনের সাইবার প্রতারণা কৌশল তৈরি করেছেন। এর সাথে তিনি আরো বলেন অ্যাপটিকে ফোনে সেটিংএ গিয়ে আন-ইনস্টল করতে হবে। এছাড়া পুরো ফোনটিকে ফরম্যাট করে নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।