এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মহিলাদের অভিযোগ শুনতে ঘাটালে চালু ‘মহিলা সহায়তা কেন্দ্র’

Published on: June 26, 2026 । 12:38 AM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল;  থানায় গিয়ে পুরুষ পুলিশ আধিকারিকদের কাছে নিজেদের সমস্যার কথা বা অভিযোগ জানাতে অনেক সময় দ্বিধাবোধ করেন মহিলারা। সেই সঙ্কোচ কাটিয়ে মহিলারা যাতে নির্দ্বিধায় পুলিশের দ্বারস্থ হতে পারেন এবং সব কথা খুলে বলতে পারেন, তার জন্য ঘাটাল থানায় খোলা হল ‘উইমেন হেল্প ডেস্ক’ বা মহিলা সহায়তা কেন্দ্র। এই কেন্দ্রটির দায়িত্বে রয়েছেন সাব-ইন্সপেক্টর শেলি অধিকারী। অনেক ক্ষেত্রেই দেখা যায়, নানাবিধ পারিবারিক বা সামাজিক নির্যাতনের শিকার হয়েও মহিলারা থানায় অভিযোগ জানাতে পিছিয়ে আসেন। যার অন্যতম কারণ পুরুষ আধিকারিকের সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরার অস্বস্তি। এই সমস্যার সমাধানেই মহিলা পুলিশ কর্মীদের দিয়ে পরিচালিত হবে এই সহায়তা কেন্দ্রটি। ফলে মহিলারা নির্দ্বিধায় নিজেদের যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই হেল্প ডেস্কটি দিনরাত ২৪ ঘণ্টাই খোলা থাকবে। মহিলারা সরাসরি থানায় এসে অথবা টেলিফোনের মাধ্যমে নিজেদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ফোন নম্বরটি হল ৯৪৭৫২৫৬৭৭০। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার সময় রাজ্যের প্রতিটি থানায় ‘নারী সহায়তা ডেস্ক’ চালু করার আশ্বাস দিয়েছিল। জেলা পুলিশ সূত্রের খবর, এটি সেই উদ্যোগেরই একটি অংশ। আপাতত ঘাটাল থানায় এই পরিষেবা শুরু হলেও, আগামী দিনে মহকুমার প্রতিটি থানাতেই আলাদা করে এই ধরনের সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে। শুধু থানায় বসে অভিযোগ শোনাই নয়, পথেঘাটেও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে। শহরের ব্যস্ত এলাকা এবং জনবহুল স্থানগুলিতে নজরদারি ও টহলদারির জন্য মহিলা পুলিশ কর্মীদের নিয়ে তৈরি করা হচ্ছে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। এর ফলে রাস্তাঘাটে ইভটিজিং বা অন্য কোনও রকম হয়রানির শিকার হলে মহিলারা দ্রুত পুলিশের সাহায্য পাবেন এবং শহরের সামগ্রিক নারী নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।