এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অঙ্কনে জেলা পেরিয়ে রাজ্যে যাচ্ছে দাসপুরের দুই কন্যা

Published on: November 23, 2018 । 9:01 PM

অঙ্কনে জেলা পেরিয়ে রাজ্যে যাচ্ছে দাসপুরের দুই কন্যা। সর্বশিক্ষা মিশন আয়োজিত ‘বিদ্যালয়ের পরিচছন্নতা ও আমরা’ এই বিষয়ের ওপর ছবি আঁকা প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপের মধ্যে দুটি গ্রুপেই ঘাটাল মহকুমা থেকে জেলা স্তরে প্রথম হয়েছে। দাসপুর থানার আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী শ্রেয়া দাস কর্মকার ‘বি’ তথা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর গ্রুপে প্রথম হয়েছে। অন্যদিকে ওই প্রতিযোগিতার ‘সি’ তথা পঞ্চম থেকে সপ্তম গ্রুপে দাসপুর থানার গোবিন্দনগর গান্ধী শতবার্ষিকী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সায়নী ঘড়া প্রথম হয়েছে। এর ফলে দুজনেই রাজ্য স্তরে অংশগ্রহণ করবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি