এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর-নাড়াজোল সড়কে আবার দুর্ঘটনা, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

Published on: June 22, 2019 । 8:50 AM

সৌমেন মিশ্র: পথ দুর্ঘটনায় হ্যাট্রিক করল নাড়াজোল। ঘাটাল মেদিনীপুর সড়কের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের দুবরাজপুর,হরিরাজপুর আজ আবার নাড়াজোল রাজ কলেজের কাছে পথদুর্ঘটনার কবলে একটি মালবাহী গাড়ি। আর এই সবকটি দুর্ঘটনার জন্য ট্রাক চালক দায়ী করলেন ওই সড়কের অপরিকল্পিত রাস্তার কাজকে।

২১ জুন শুক্রবার ভোররাতে বকুলতলা থেকে কেশপুরে যাওয়ার পথে ট্রান্সপোর্টের একটি ট্রাক ঘাটাল মেদিনীপুর সড়কের নাড়াজোল রাজভকলেজের কাছে অপর একটি গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে ভয়াবহভাবে উলটে যায়। এই ঘটনায় দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক ও খালাসী উভয়কেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকের চালক জানান, এই সড়কের পুননির্মানের কাজ করতে গিয়ে বরাত পাওয়া ঠিকাদার দায়সারা ভাবে রাস্তার পাশের খাড়াই গর্ত রেখেদিচ্ছে। এর ফলে অন্য গাড়িকে পাশ দিতে গেলেই মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে।

Join our Whatsapp group

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে