এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু!স্ত্রী-সন্তানের জন্য সরব গ্রামবাসী

Published on: April 11, 2019 । 11:00 PM

টাওয়ারে কর্মরত অবস্থায় যান্ত্রিক ত্রুটিতে মৃত্যু হয় স্বামীর। দুই পুত্র সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী রনিতা জানা। বছর ঘুরতে যায় টাওয়ার কোম্পানির থেকে গ্রামবাসীদের দাবিমত সাহায্য পায়নি স্ত্রী। প্রতিবাদে আজ ১১ এপ্রিল কোম্পানির কর্মী ও তাদের গাড়ি আটকে রাখল গ্রামবাসী।

ঘটনা দাসপুর থানার সড়বেড়িয়া-গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের। বছর ৩২ এর গোবিন্দ জানা টাওয়ারের টেকনিশিয়ানের কথায় ডিজি মেশিনের তারে হাত দিতেই বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গ্রামিবাসীদের দাবি ছিল কিছু আর্থিক সাহায্য এবং ওই টাওয়ারে মৃত গোবিন্দের স্ত্রী রনিতার চাকরি। কিন্তু বছর ঘুরতে গেলেও সে দাবি মানেনি টাওয়ার কর্তৃপক্ষ। আজ টাওয়ার মেরামতির কাজে কোম্পানির লোকজন এলে তাদেরকে গাড়ি সমেত আটকে রেখে তীব্র প্রতিবাদ জানায় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে দাসপুর পুলিস এলে অবস্থা আয়ত্বে আনার চেষ্টা করে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি