এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সুলতাননগর-গোপীগঞ্জ সড়ক মেরামতের দাবিতে, সোনাখালীতে পথ অবরোধে সামিল পড়ুয়ারা

Published on: July 20, 2019 । 11:45 AM

দাসপুরের সুলতাননগর-গোপীগঞ্জ বেহাল সড়ক মেরামতের দাবিতে পথ অবরোধে সামিল হল স্কুল পড়ুয়ারা৷ আজ ২০ জুলাই বেলা ১১ নাগাদ দাসপুর-২ ব্লকের সোনাখালী বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা৷ আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রতিদিন স্কুল আসতে ওই রাস্তার উপর নির্ভর করতে হয় তাদের৷ কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে পায়ে হেঁটে স্কুলে আসতেও সমস্যায় পড়তে হয়৷ চলতি সপ্তাহে স্কুলে আসার পথে দুর্ঘটনাও ঘটেছে৷ রাস্তার বেহাল অবস্থার কথা জেনেও প্রশাসন কোন রকম ব্যবস্থা নেয়নি৷ ছাত্রছাত্রীদের ওই অান্দলনকে সমর্থন জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসীন্দারা৷ অভিভাবক শঙ্কর চক্রবর্তী, সুমন্ত চক্রবর্তী প্রমুখ বলেন, বেশ কয়েক মাস ধরেই ওই রাস্তার হাল বেহাল হয়ে পড়ে রয়েছে৷ বেহাল অবস্থার কথা লিখিত ভাবে প্রশাসনকে জানানো হলে বার বার প্রশাসনের তরফে কেবল মেরামতের আশ্বাস দেওয়া হয়ে থাকে! কিন্তু বাস্তবে ওই রাস্তা মেরামতে কোন রকম উদ্যোগ চোখে পড়েনি৷

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও