এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হনুমানের উপদ্রবে ঘাটালে জখম বহু

Published on: July 10, 2019 । 8:51 PM

নিজস্ব সংবাদদাতা: প্রায় দু’সপ্তাহ ধরে হনুমানের তাণ্ডবে জেরবার ঘাটাল থানার দীর্ঘগ্রামের মানুষ। অভিযোগ, ওই গ্রামে ১০-১২টি হনুমানের একটি দলের মধ্য থেকে একটি হনুমান যখন-তখন পথচারি, এমনকি বাড়িতে ঢুকে গিয়ে আক্রমণ করছে। আজ ১০ জুলাই অমিতা শাসমল নামে এক গৃহবধূ সহ চার পাঁচজনকে হনুমানটি কামড়েছে। অমিতাদেবীর কনুই ভেঙে গিয়েছে। তাঁকে ঘাটালের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করতে হয়েছে। ওই গ্রামের বাসিন্দারা বলেন, এপর্যন্ত প্রায় ২০-২২জনকে হনুমানটি কামড়েছে। মানুষজন বাড়ি থেকে বেরোতে ভয় করছেন। পড়ুয়ারা হনুমানের ভয়ে স্কুল যেতে চাইছে না। বন দপ্তরকে জানানো হয়েছে। কিন্তু বনদপ্তর হনুমানটিকে ধরার জন্য কোনও রকম ব্যবস্থা নেয়নি। বন দপ্তরের ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, আমরাও হনুমানটিকে ধরার জন্য নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছি কিন্তু কোনও ভাবেই ধরতে পারছি না। এলাকায় বনদপ্তরের কর্মীরা হনুমানটি ধরার জন্য রয়েছেন। একটি খাঁচাও এলাকায় দেওয়া রয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি