এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হাতির সাথে চোর,জোড়া আতঙ্ক চন্দ্রকোণায়

Published on: January 7, 2019 । 4:14 PM

একে হাতির তাণ্ডব তার উপর আবার চোরের চুরি। গতরাতে চন্দ্রকোণা থানার ধামকুড়া গ্রামে একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হল। গ্রামবাসীরা জানায়, সোমবার সকালে তারা দেখে ধামকুড়া সমবার সমিতি,অঙ্গনওয়াড়ী কেন্দ্র এবং স্থানীয় বাজারের একাধিক দোকানে তালা ভাঙ্গা! কোনো কোনো দোকান আবার খোলাও রয়েছে। প্রতিটি দোকানের ভেতরে জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। চন্দ্রকোণা থানায় এ ব্যাপারে অভিযোগ জানানো হলে চন্দ্রকোণা থানার পুলিস তদন্ত শুরু করেছেন। দল ছুট দুই হাতি প্রতি দিনই রাতে এর ওর বাড়ি হানা দিয়ে ক্ষয়ক্ষতি করছে। এর জেরে এমনিতেই গ্রামবাসীরা রাত জেগেই কাটায়। তারই মাঝে এতগুলো চুরির ঘটনায় এলাকাবাসীরা স্বভাবতই উদ্বিগ্ন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭