এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

৩০ বছর ধরে ওরা শহরের অলিগলিতে নেচে গেয়েই কবিগুরুকে স্মরণ করছে

Published on: May 9, 2019 । 3:16 PM

২৫ বৈশাখ এক অন্যমাত্রা দিয়েছে ঘাটাল সব পেয়েছির আসর। ঘাটাল শহরে ২৫ শে বৈশাখের ভোর এখন এক অভ্যাস দিয়েছে ঘাটাল শহরবাসীকে। গত প্রায় ৩০ বছর ধরে শহরের কচিকাঁচাদের নাচ গান আবৃত্তির কলোরবে রবিঠাকুরের সুরে ঘুম ভাঙছে শহরবাসীর।

আজ রবিঠাকুরের আর এক জন্মদিন,ঘাটাল সব পেয়েছির আসরের উদ্যোগে সূর্যের আলো ফোটার সাথে সাথে শহরের অলি গলি বেয়ে বয়ে গেল রবি ঠাকুরের নাচে গানে আবৃত্তির ছন্দের মিশ্রিত প্রভাত ফেরী। ভিডিওতে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন …

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭