এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এবার ঘাটাল থেকেই পাসপোর্ট

Published on: February 26, 2019 । 11:52 AM

নিজস্ব সংবাদদাতা:  ঘাটাল মহকুমাবাসীদের জন্য সুখবর! পাসপোর্ট করানোর জন্য আর কলকাতায় ছুটে যেতে হবে না। ঘাটাল থেকেই পাসপোর্ট করাতে পারবেন। সেই উদ্দেশ্যেই  আজ ২৬ ফেব্রুয়ারি  ২০১৯  ঘাটালে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের   উদ্বোধন করা হল।  এসডিও অফিসের পাশে ঘাটাল মুখ্যডাক ঘরে ওই পাসপোর্ট পরিষেবা কেন্দ্রটি চালু হচ্ছে। পাসপোর্ট পরিষেবা কেন্দ্রটির কাউন্টারটি থাকছে  ডাকঘরের দোতলায়।  ওই ডাকঘর সূত্রে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি ঘাটালে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হলেও পূর্ণাঙ্গরূপে কাজ শুরু হতে আরও দিন চারেক সময় লাগতে পারে। আশা করা হচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad