এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল থেকে আবার উদ্ধার মৃত দেহ,তবে কি খুন?

Published on: June 22, 2019 । 12:49 PM

ঘাটাল থানার রাধানগর সিংহডাঙ্গায় মাত্র ২০ বছরের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল ঘাটাল পুলিশ। যুবকের দুই পায়েই রক্তের দাগ আছে। খুন না আত্মহত্যা? প্রশ্ন উঠেছে মৃতদেহ দেখে।

২২ শে জুন সকালে রাধানগর সিংহডাঙ্গায় বিদ্যাসাগর তোরণ সংলগ্ন ব্রজমোহন চক্রবর্তীর পুকুরের পাড়ের এক গাছ থেকে ওই দেহটি ঝুলতে দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদেহটি সনাক্ত করতে সমর্থ হয়েছে স্থানীয়রা। জানাগেছে মৃত ওই যুবকের নাম অজয় মান্ডি,ওই এলাকায়ই বাড়ি।

Join our Whatsapp group

কিন্তু ঠিক কী কারণে বছর ২০ এর এই যুবক আত্মহত্যা করল? তা নিয়ে যুক্তি খুঁজে পাচ্ছেন না পাড়া প্রতিবেশি। এ থেকেই প্রশ্ন জাগছে তাহলে কী খুন? ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেই প্রকৃত তথ্য জানা যাবে বলে স্থানীয়দের অভিমত। মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ক্যামেরায় রবীন লাগা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে