এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বেপরোয়া ট্রাকটরের চাকায় পিষে মৃত্যু হল ৫ বছরের শিশুর

Published on: June 29, 2019 । 8:18 AM

অসীম বেরা:মামাবাড়ি বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু চন্দ্রকোণায়। বেপরোয়া এক ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক পাঁচ বছরের শিশুর, ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটে চন্দ্রকোনা থানার বড়আকনা গ্রামে। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ এসে ঘাতক ট্রাক্টর ও চালককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় মৃতের নাম রাহুল বেরা(৫) গড়বেতার কেষ্টপুরের বাসিন্দা সে। জানাযায় ২৮ শে জুন শুক্রবার সন্ধ্যায় বড়আকনা গ্রামে মামা বাড়িতে এসে মামা দাদুর সাথে বেড়াতে বেরিয়ে ছিল রাহুল। দ্রুত বেগে একটি ট্রাকটর এসে রাহুলের ও তার দাদু নিমাই মাঝি কে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাহুলের। আহত হন আরও অনেকে। উত্তেজিত জনতা ঘাতক গাড়ি ও চালককে আটক করে। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে য়ায় চালক ও ট্রাকটরটিকে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে