এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রেমিকের অবহেলা! বিষ খেয়ে চন্দ্রকোণা থানায় হাজির প্রেমিকা

Published on: March 31, 2019 । 7:28 AM

চন্দ্রকোণার পিয়ার ডাঙা বিষ পান করে বিষের শিশি নিয়ে পুলিসের কাছে হাজির চন্দ্রকোণা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী। সে জানায়,প্রেমিক তার সাথে ফোনে কথা বলছে না তাই সে বিষ পান করেছে।
চন্দ্রকোণা থানার পুলিসের তৎপরতায় তড়িঘড়ি অসুস্থ ছাত্রীকে চন্দ্রকোণা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। পরে অবস্থা স্থিতিশীল হতে জানাযায় বেশ কয়েকদিন প্রমিকের মোবাইল অফ,কথা হচ্ছিল না।

সেই অবসাদ থেকেই সে বিষপান করেছে। ছেলে স্নাতক,সঞ্জীত কীর্তনীয়া,বাড়ি চন্দ্রকোণা থানারই পিংলাসের ভাতাড়ায়। মেয়েটির এক দুঃসম্পর্কের দিদির দেয়র হয় সঞ্জীত।
বছর তিনেকের প্রণয়ের সম্পর্ক তাদের। মেয়ের পরিবারের পক্ষে ছেলের পরিবারের সাথে যোগাযোগ করে বিয়ের কথা পাড়া হলে রাজি হয়নি ছেলের দাদা বৌদি। অভিযোগ মাঝে মধ্যেই ছেলের মোবাইল ছাড়ায়ে নেই দাদা বৌদি। গত কয়েকদিন ধরে মোবাইলে সঞ্জীতের সাথে যোগাযোগ করতে পারছিল না প্রেমীকা। এই সম্পর্কের কথা গ্রামের অনেকেই জানে।
বাড়িতে বাবা মা ও এক ভাই আছে। বাবা দিন মজুর আর্থিকভাবেও তেমন সচ্ছল নয়।
ছেলে ও ছেলের পরিবারের নামে চন্দ্রকোণা থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিস চার হাত এক করার চেষ্টায় আছে। মেয়েটি সুস্থ হওয়ার অপেক্ষায় উভয় পরিবার।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে