এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিগ বাজেটের পুজোগুলিকে টেক্কা দিতে, প্রস্তুতি শুরু করল দাসপুরের চাঁইপাট হাটতলা পাড়া সর্বজনীন

Published on: July 4, 2019 । 8:33 PM

রথের দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরু হল দুর্গা পুজোর প্রস্তুতি৷ দাসপুর-২ ব্লকের চাঁইপাট হাটতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৪১ বছরে পড়লো৷ পুজো ঘিরে এবার বাড়তি উদ্দীপনা কমিটির কর্মকর্তাদের৷ বিগ বাজেটের পুজো হিসেবে পরিচিত না হলেও বেশ কয়েক বছর ধরে ওই পুজো কমিটি থিম ভাবনা নজর কেড়েছে দর্শনার্থীদের৷ তবে এই বছর মন্ডপে বাড়তি চমক রাখতে কোমর বেঁধে কাজে লেগেছেন কর্মকর্তারা৷ এর জন্য আনুমানিক ৬ লক্ষ টাকা ব্যায় হিসেবে ধরা হয়েছে৷ পুজোকমিটির সভাপতি তপন বক্সী,সহ-সভাপতি স্বপন বক্সী প্রমুখ একযোগে বলেন, মাস দুয়েক আগে থেকে পরিকল্পনা শুরু করলেও আজ আনুষ্ঠানিক ভাবে প্রস্তুতি শুরু করলাম৷ এই বছর প্রতিমা কলকাতার বদলে আনা হবে পূর্বমেদিনীপুর থেকে৷ দীঘার সমুদ্র সৈকতের প্রায় দুই লক্ষ মুক্তা দিয়ে মোড়া থাকবে দেবী প্রতিমা৷ আশা রাখছি মন জয় করতে পারবো মহকুমার মানুষের৷
অবশ্য মন্ডপের চমক এখনই জানাতে চাইছেন না কমিটির সদস্যরা৷ কমিটির সদস্য নরেনকুমার দে, তাপস পাল, পুলক সামন্ত, বাপন সামন্ত, শুভদীপ সামন্ত বলেন, থিম ভাবনায় এবারও চমক থাকবে৷ তবে তা এখনি বলছি না! আপনাদের এই টুকু কৌতুহল আগামী দিনের জন্য তোলা থাকুক!

ছবি-পুলক সামন্ত


উল্লেখ্য, আজ একই সাথে চাঁইপাট বেলডাঙা সর্বজনীন, ফরিদপুর মিলনবিথি সংঘ সহ বেশ কয়েকটি পুজো কমিটি খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু করলো৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে