এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ডাইনি সন্দেহে আদিবাসী মহিলা হত্যায় গ্রেপ্তার দুই জান গুরু

Published on: March 23, 2019 । 7:55 PM

ঘাটাল পুলিসের তৎপরতায় আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হল দুই জানগুরু। এরা হলেন কৃষ্ণ মান্ডি ও শ্যামলী মান্ডি। ১৭ই মার্চ ঘাটাল থানার ঈশ্বরপুরে ডাইনি সন্দেহে আদিবাসী মহিলা ৪০ বৎসর বয়সী আদুরিমণি হাঁসদাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ওই পাড়ারই আরও পাঁচ মহিলাকে হত্যার উদ্দেশ্যে পেটানো হচ্ছিল।

ঘটনাটি জানার পরই ঘাটাল মহকুমার মহকুমা শাসক অসীম পাল, ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক কল্যাণ সরকার-সহ বিশাল পুলিস বাহিনী এলাকায় পৌঁছে যায়। প্রশাসনের তৎপরতায় সেদিন জখম মহিলাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভরতি করা হয়। জানাযায় ওই গ্রামে মন্দির নির্মানের উদ্দেশ্যে জানগুরুদের নির্দেশেই ওই মহিলাদের ডাইনি অপবাদ দিয়ে হত্যার চেষ্টা চলেছিল। সেই থেকেই ওই এলাকায় যথেষ্ঠ উত্তেজনা থাকায় ঘাটাল পুলিসের টহল জারি আছে। জানগুরুরা গা ঢাকা দিয়েছিল। কিন্তু ঘাটাল পুলিস আজ ২৩শে মার্চ দুই অভিযুক্ত জানগুরুকে গ্রেপ্তার করতে সক্ষম হল। গ্রেপ্তার হওয়া দুই জানগুরুর মধ্যে কৃষ্ণ মান্ডি ঘাটাল বসন্তকুমারী উচ্চ বিদ্যালয়ের অফিস কর্মী বলে জানা গেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক